ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এ সময় ক্রেতা সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে যমুনা ব্যাংক লিমিটেডের শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২০ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৯৩ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা।
এদিকে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ৯ টাকা ৯০ পয়সা। এই ফান্ডের ইউনিট দর কমেছে ১ শতাংশ বা ১০ পয়সা।
এছাড়া ইসলামি ব্যাংকের সর্বশেষ লেনদেন দর ৩২ টাকা ৬০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ০.৯১ শতাংশ।
প্যারামাউন্ট টেক্সটাইলের সর্বশেষ লেনদেন দর ৭৭ টাকা। শেয়ারটির দর কমেছে ২০ পয়সা বা ০.২৬ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments