ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এ সময় টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ২ টাকা ৩০ পয়সা বা ৯.৪৭ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২২ টাকা। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের দর ৬০ পয়সা বা ৪.৪৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ টাকা ৬০ পয়সা বা ৪.১৩ শতাংশ শেয়ারের দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- মেঘনা কনডেন্সড, ইয়াকিন পলিমার, খান ব্রাদাস, ফার ক্যামিক্যাল, মুন্নু সিরামিক, ফার ইস্ট নিটিং এবং ন্যাশনাল ফীড মিল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments