ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন প্রাতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
গ্লোবাল ইন্সুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৬২ পয়সা।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।
আগামী ৮ মে, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুন, ২০২৩।
প্রভাতী ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৫২ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৪ টাকা ৩০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৬৮ পয়সা। আগের বছর ছিলো ২২ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরে ছিলো ৭ টাকা ৭ পয়সা।
আগামী ২ আগস্ট, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন, ২০২৩।
এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড: গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে ইউনিটহোল্ডারদের জন্য ০.৬০ শতাংশ ক্যাশ লোভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.০৫ টাকা। আগের অর্থবছরে ইউনিট প্রতি আয় ছিল ১ টাকা। আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ২৭ পয়সা।
প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ৬ মে, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments