ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘বি-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৫’ রেটিং করেছে।
আর. এন. স্পিনিং মিলস লিমিটেডে ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পিানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘বি-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৫’ রেটিং করেছে।
এদিকে আইডিএলসির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments