শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাড়ছে লেনদেন বাড়ছে গতি
spot_img
spot_img

বাড়ছে লেনদেন বাড়ছে গতি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ মে, সাপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৮.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৭১২টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ৩৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৭৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স ০.৩১ শতাংশ বা ১৯.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৫.৯০ পয়েন্টে। শরিয়াহ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হয় ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের এর মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১৩৯টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৩৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ১ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৪৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৮৫.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৮৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৮৫১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৫৪৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments