বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাচোখের নিচে ফোলা ভাব কামতে যা করণীয়
spot_img
spot_img

চোখের নিচে ফোলা ভাব কামতে যা করণীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নানা কারণে চোখের নিচে ফোলা ভাব হতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক সময় চোখের নিচে ফুলে যায়। অতিরিক্ত ক্লান্তি থেকেও চোখের নিচে এমন দেখায়। কখনও কখনও মানসিক চাপ, দুশ্চিন্তা থেকেও চোখ ফুলে যায়। খাবারে লবণের পরিমাণ বেশি হলে শরীরের নানা অংশে পানি জমে ফুলে যায়। চোখেও তাই।

কোনও কারণে খুব বেশি কান্নাকাটি করলেও সাময়িক ভাবে চোখ ফুলে। যারা অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করেন তাদেরও চোখ ফুলে যেতে পারে। খুব বেশি চোখ ফুলে গেলে এবং সঙ্গে চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চোখের ফোলা ভাব এমনিতে কেটে যায়। কিন্তু নিজের কাছে অস্বস্তি লাগলে ঘরোয়া উপায়ে চোখের ফোলা ভাব কমাতে যা করণীয়।

১. ফ্রিজারে দুটো স্টিলের চামচ রেখে দিন। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই চামচ দুটো চোখের পাতার উপরে চেপে ধরুন। এতে দেখবেন ফোলা ভাবও কমে গেছে। নিজেকে সতেজও লাগবে।

২. চোখের নিচে অ্যালোভেরা জেল ম্যাসাজ করতে পারেন। অ্যালোভেরা রস ফ্রিজে রেখে যদি একটু ঠান্ডা করে লাগাতে পারেন, তাহলে আরও ভালো ফল পাবেন।

৩. চোখের ফোলা ভাব কমাতে আলুর রস দারুণ উপকারী। আলু থেঁতলে রস বের করে তুলা দিয়ে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। চোখের তলায় কালি বা ফোলা ভাব দূর করতে আলুর রস বেশ কার্যকর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments