ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেড রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমতি দেয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১-১ অনুপাতে ২০ টাকা মূল্যে রাইট ইস্যুর জন্য আবেদন করেছিল। গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা রাইট ইস্যুর সম্মতি জানিয়েছিল।
উল্লেখ্য, কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের জন্য বিএইসির কাছে আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট আবেদন বাতিল করে দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments