ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই মুকুট পুনরুদ্ধার করলেন টেসলা সিইও।

এদিন প্যারিস ট্রেডিংয়ে আর্নল্টের লাক্সারি সংস্থা এলভিএমএইচের ২.৬ শতাংশ দরপতন হলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে। এর ফলে ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান তিনি। আর শীর্ষে উঠে আসেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক।
গত ডিসেম্বরে মাস্কের কাছ থেকেই শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন ৭৪ বছর বয়সী আর্নল্ট। তবে এরপর থেকে বেশ কয়েকবার সম্পদের ব্যবধানে একে অপরকে ছাপিয়ে যান তারা।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০০ কোটি ডলার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments