ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৬ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৭৯ টাকা ৫০ পয়সা। ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৯ টাকা ৭০ পয়সা বা ৮.৩৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৪১ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ শেয়ারের দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- লিগাসি ফুটওয়ার, ইউসিবি ব্যাংক, জিল বাংলা সুগার, ফেডারেল ইন্সুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments