শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাসকালে ব্যায়াম করার ৬ উপকারিতা
spot_img
spot_img

সকালে ব্যায়াম করার ৬ উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:অনেকেই আছেন যারা নিয়মিত ব্যায়াম করেন। আবার কেউ কেউ সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেন। সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি বিপাকক্রিয়া ত্বরান্বিত করে। যার ফলে চর্বি ঝরে এবং ক্যালরি পোড়ে। ব্যায়াম সুখী হরমোন নিঃসরণ করে, যার ফলে মনমেজাজ ভালো থাকে। অনেকের খুব সকালে উঠে ব্যায়াম করার অভ্যাস আছে, কেউ কেউ আবার সন্ধ্যায় কাজ শেষে ব্যায়াম করেন। সকাল হোক বা সন্ধ্যা- যেকোন সময়ই ব্যায়াম করা শরীরের জন্য ভালো। তবে সকালে ব্যায়ামের বাড়তি কিছু সুবিধা আছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালকে প্রায়ই ব্যায়ামের জন্য একটি ভালো সময় হিসাবে বিবেচনা করা হয়। ব্যায়াম দিন শুরু করার সেরা উপায় বলেও বিবেচিত হয়। সকালে ব্যায়াম করার সুবিধাগুলি হলো-

১. সারা দিন কাজ করার শক্তি পাওয়া যায়

২. সকালের ব্যায়াম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি ভোরবেলা শরীরচর্চা করলে ডায়াবেটিসের ঝুঁকি কমে

৩. যে কোনো কাজের ব্যাপারে ফোকাস করা সহজ হয়

৪. মনমেজাজ ভালো থাকে

৫.ভালো ঘুম হতে সাহায্য করে

৬. ক্ষুধার হরমোন কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে

সকাল, সন্ধ্যা বা মধ্যাহ্ন ব্যায়ামের জন্য কোন সময়টি সবচেয়ে ভালো -এর কোনো উত্তর না থাকলেও, শরীরের জন্য ব্যায়াম যে খুবই গুরুত্বপূর্ণ এটা সবার খেয়াল রাখা উচিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments