শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশরীরে ভিটামিন সি’র ঘাটতি হলে কী হয়
spot_img
spot_img

শরীরে ভিটামিন সি’র ঘাটতি হলে কী হয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিনে সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবেও ভিটামিন সি’র যথেষ্ট গুরুত্ব রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, চুল এমনকি ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। এমনিতে শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না। বিভিন্ন খাবারের মাধ্যমেই শরীর এই ভিটামিন পায়। টমেটো, ক্যাপসিকাম, পেয়ারা, ব্রকোলিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। শরীরে ভিটামিন সি-র ঘাটতি হলে কী কী উপসর্গ দেখা দেয় তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ’আনন্দবাজারে’র এক প্রতিবেদনে।

ঠান্ডা লাগা: আবহাওয়া পরিবর্তনের সময় হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগলে সতর্ক হোন। ভিটামিন সি’র অভাব লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা তৈরি করতে পারে না। এ কারণে শরীর কোনও জীবাণুর আক্রমণ ঠেকাতে পারে না। এজন্য সহজেই ঠান্ডা লাগে।

রক্তশূন্যতা: সাপ্লিমেন্ট খাওয়ার পরেও রক্তশূন্যতা দেখা দিলে ভিটামিন সি’র পরিমাণ বাড়িয়ে দিন। ক্লান্তিবোধ, ঘন ঘন মাথা ব্যথা, সঙ্গে রক্তাল্পতা হলে বুঝতে হবে শরীরে ভিটামিন সি’র ঘাটতি হয়েছে।

চুল ওঠা: ভিটামিন সি’র স্বল্পতা হলে চুলের গোড়া আলগা ও চুল পাতলা করে তোলে। এর অভাবে সহজেই চুল ঝরে । চুলের যে কোনও প্রসাধনে তাই ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, লেবুর উপাদান থাকলে ভালো। কোনও অসুখ ছাড়াই ঘন ঘন চুল উঠলে ভিটামিন সি’র চাহিদা পূরণে সচেষ্ট হোন।

খসখসে ত্বক: ভিটামিন সি’র অভাবে ত্বকের অন্যতম পুষ্টি কোলাজেনের পরিমাণ কমতে থাকে। এর ফলে ত্বক পাতলা ও ফ্যাকাশে হতে থাকে। ত্বক নিজস্ব উজ্জ্বলতা এবং সজীবতা হারায়। ফলে ত্বক খসখসে হয়ে যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments