ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির গত ৭ মে শেয়ার দর ছিল ৩১২ টাকা। ১ জুন কোম্পানিটির শেয়ার দর ৩৬৪ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।
ফাইন ফুডস: কোম্পানিটির গত ৩০ এপ্রিল শেয়ার দর ছিল ৭১ টাকা ৪০ পয়সা। ০৪ জুন কোম্পানিটির শেয়ার দর ১০০ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments