মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়কারাগারে চিকিৎসক নিয়োগ দিন গরিব মানুষকে বাঁচান: হাইকোর্ট
spot_img
spot_img

কারাগারে চিকিৎসক নিয়োগ দিন গরিব মানুষকে বাঁচান: হাইকোর্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের সব কারাগারে শূন্যপদে এক মাসের মধ্যে চিকিৎসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, ‘কারাগারে যারা আছেন, তাদের অধিকাংশ গরিব। এজন্য কারাগারে চিকিৎসক নিয়োগ দিয়ে এ গরিব মানুষগুলোকে বাঁচান।

আদালত বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করবেন না। মানুষের সেবার জন্য ক্ষমতা ব্যবহার করুন। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটের শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন। আর কারা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।

প্রথমে আদালত জানতে চান কারাগারে কতজন চিকিৎসক নিয়োগ হয়েছে। জবাবে কারা অধিদপ্তরের আইনজীবী বলেন, ‘১২৫ জন। আদালত বলেন, ‘এই ১২৫ জন দিয়ে বাদ বাকি কীভাবে কাভার করছেন?’ কারা অধিদপ্তরের আইনজীবী বলেন, ‘কাজ চলছে।’

এ সময় আদালত বলেন, ‘কত বছর লাগবে? ডাক্তারের তো অভাব নেই। নিয়োগ দেন না কেন? কেন্দ্রীয় কারাগারেই দিচ্ছেন না, তাহলে জেলা কারাগারের অবস্থা তো আরও খারাপ। আমলাতান্ত্রিক জটিলতা থেকে আপনারা বের হতে পারছেন না। এটা যে স্বাধীন দেশ তা মনেই হয় না। শুধু চিঠি চালাচালি করছেন। ক্ষমতা অপব্যবহার করার জন্য না, মানুষের সেবা করার জন্য। কারাগারে গরিব মানুষ থাকে, ধনীরা থাকলেও ডিভিশন পান অনেকেই। গরিব মানুষদের বাঁচান।

পরে আদালত কারা অধিদপ্তরের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আমরা এক মাস পর তারিখ রাখছি। আপনি রিকুইজিশন দেবেন। এরপর আদালত শুনানি মুলতবি করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments