ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ০৮ জুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯৪টি কোম্পানির মোট ১ কোটি ১৪ লাখ ৪২ হাজার ৪১২টি শেয়ার ৭৪ কোটি ৮৫ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ১৮ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় গ্রামীনফোন লিমিটেড ৫ কোটি ৮১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড ৫ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা, আরডি ফুড, অ্যাডভেন্ট ফার্মা, সাইফ পাওয়ার, এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments