ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহায় দেশের মধ্যে ভ্রমণকারী গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বীমা কভারেজ প্রদান করছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশে এ ধরণের উদ্যোগ এটিই প্রথম।

মেটলাইফের সক্রিয় বীমা পলিসি রয়েছে এমন যে কোনো গ্রাহক মৃত্যু , দুর্ঘটনা এবং অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত বীমা কভারেজ পাবেন। কভারেজটি পেতে গ্রাহকদের কোনও অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। এর ফলে, সক্রিয় বীমা পলিসিধারী গ্রাহকরা তাদের বিদ্যমান পলিসি থেকে প্রযোজ্য বীমা কভারেজ ছাড়াও আরও ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। কভারেজ প্রদানের সময়সীমা হবে ২৩ জুন থেকে ৩ জুলাই।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ঈদ দেশের সবার
জন্য একটি উৎসবের আমেজ তৈরি করে। ঈদের সময় বিপুল সংখ্যক মানুষ তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর জন্য দেশের বিভিন্ন জেলায় বেড়াতে যান এবং অনেকেই দুর্ঘটনায় পড়েন। এ আনন্দঘন মুহূর্তে দেশের মানুষের পাশে আছে মেটলাইফ। এ উদ্যোগ আমাদের গ্রাহকদের যাত্রাকে স্বাচ্ছন্দ্যদায়ক করবে এবং তাঁদের দুশ্চিন্তামুক্ত রাখতে সাহায্য করবে। একইসাথে, হজযাত্রীরাও অতিরিক্ত বীমা কভারেজের এই সুবিধা পাবেন।”
এছাড়াও সক্রিয় তাকাফুল পলিসিধারী গ্রাহক, যারা আসন্ন হজ্জ পালনের জন্য ভ্রমণ করছেন তারাও একই ধরনের দুর্ঘটনার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা পাবেন। গ্রাহক যেদিন হজ্জ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন, সেদিন থেকে পরবর্তী ৪৩ দিন পর্যন্ত এ কভারেজ সুবিধা গ্রহণের সুযোগ থাকবে। অতিরিক্ত বীমা কভারেজ পেতে গ্রাহকদের মেটলাইফের থ্রিসিক্সটি হেলথ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে অথবা ১৬৩৪৪ নম্বরে মেটলাইফের কল সেন্টারে যোগাযোগ করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে । বিস্তারিত তথ্য এবং শর্তাবলী থ্রিসিক্সটি হেলথ অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, MetLife Inc. (NYSE: MET) এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।
প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:- https://www.metlife.com.bd/
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments