রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন বাড়লেও পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

লেনদেন বাড়লেও পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১৪ জুন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান কিছুটা বৃদ্ধি পেয়েছে। দিন শেষে আজ ১৩.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৪.৭৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৯৮৩টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৮.৯১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৪৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৭৯৫টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৬৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭২.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৮.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৯টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৬৯৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৯৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ৬০২ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments