বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সাপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে সাপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ১৫ জুন সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে আজ ২৬.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮০.০১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮২.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৭৩১টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৩৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৪.৭৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৯৮৩টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৫৮ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬৬ শতাংশ বা ১২.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬০.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৩টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭১৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৬৯৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৯৮৫ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments