ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে ৪.২৫ শতাংশ লেনদেন কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ১১ শতাংশ শেয়ারের। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ২৮৫টি কোম্পানির।
এ সময়ে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৯টির দাম কমেছে। বেড়েছে ১৯টির।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৩৯ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ কম। আগের সপ্তাহে ৩৫৪ কোটি ২৮ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।
সপ্তাহ শেষে ডিএসইএক্স এর অবস্থান দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬০ দশমিক ৫৮ পয়েন্ট। যা আগের সপ্তাহের চেয়ে দশমিক ১৭ শতাংশ বা ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেশি।
গতসপ্তাহে ডিএসইতে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচক ডিএসই ৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৪৭ শতাংশ বা ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১ দশমিক ২৩ শতাংশ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৮১ লাখ ৭১ হাজার টাকা। সার্বিক সূচক সিএসপিআই কমেছে দশমিক ১১ শতাংশ।
সপ্তাহজুড়ে সিএসইতে ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৪টির। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments