শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-লেবানন
spot_img
spot_img

গোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-লেবানন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। লেবানন একটা-দুটো সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে আনিসুর রহমান আছেন দেয়াল হয়ে। এই অর্ধে লেবাননকে গোল করতে দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করেছে সমতার স্বস্তি নিয়ে।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম সুযোগ পায় লেবানন। করিম দারউইচের বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ২১ মিনিটে সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ফাহিমের ক্রসে সুমন রেজা হেড করার আগেই গোলকিপার হাত দিয়ে সেটি প্রতিহত করে। পরের মিনিটে জামালের দূরপাল্লার শট গোলকিপার তালুবন্দি করেছেন। ৩৫ মিনিটে লেবাননের আক্রমণে নস্যাৎ করে দেয় গোলকিপার জিকো। ৪৩ মিনিটে ফাহিমের শট পোস্টের বাইরে চলে যায়।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূঁইয়া (অধিনায়ক), তপু বর্মন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, মো. সোহেল রানা, ইসা ফয়সাল, সোহেল রানা, মজিবর রহমান জনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments