রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএমকে ফুটওয়্যারের লেনদেন শুরু কাল
spot_img
spot_img

এমকে ফুটওয়্যারের লেনদেন শুরু কাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করা কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে আগামীকাল ২৬ জুন,সোমবার লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “MKFOOTWEAR”। আর কোম্পানি কোড ৮৩০০১। এমকে ফুটওয়্যার ট্যানারি খাতে লেনদেন করবে।

আজ ২৫ জুন, রোববার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ১১ জুন থেকে ১৫ জুন পরযন্ত কিউআই আবেদন সম্পন্ন করেছে।

এমকে ফুটওয়্যার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কিউআই আবেদনের মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments