ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়া কিয়েভে আবারও ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেন। ১২ দিন বিরতির পর নতুন করে এই হামলা শুরু হলো। রোববার (২ জুলাই) দেশটির এক সামরিক কর্মকর্তা এ দাবি করেন।

ইউক্রেনের ওই সামরিক কর্মকর্তা জানান, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সবগুলো ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির বিমান বাহিনী জানায়, এই হামলায় ইরানের তৈরি রাশিয়ার আটটি শাহেদ ড্রোন এবং তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জেনারেল সের্হেই পপকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, কিয়েভের ওপর আরেকটি হামলা হয়েছে।
রয়টার্সের সাংবাদিকরা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা শুনে মনে হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ২টার পর থেকে প্রায় ১ ঘণ্টা ধরে কিয়েভ, মধ্য ও পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলে উড়োজাহাজ হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।
কিয়েভের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো তার ফেসবুক পেজে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে তিনটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও একজন আহত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments