শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামার্টিনেজের সাথে দেখা করতে বাড্ডায় মাশরাফি
spot_img
spot_img

মার্টিনেজের সাথে দেখা করতে বাড্ডায় মাশরাফি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাথে দেখা করতে রাজধানীর উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার কার্যালয়ের সামনে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি। আজ সকাল পৌনে ১০টার দিকে পৌঁছান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

মার্তিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্তিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা তাকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে।

মাশরাফি নিজেও আর্জেন্টিনা ফুটবলের ভক্ত, কিন্তু মার্টিনেজের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি হবে তার মেয়ে, ‘আমার মেয়ে (হুমায়রা) আর্জেন্টিনার সমর্থক। সে মার্টিনেজকে দেখতে পারলে খুশিই হবে। যদি সে যেতে চায়, তাহলে তাকে নিয়ে যাব।

এদিকে সকালেই ঢাকা পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এসেই নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

সংক্ষিপ্ত এ সফরে মার্টিনেজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এদিন দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ ও প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

ঢাকা সফর শেষে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ভারতের বিমান ধরবেন মার্টিনেজ। সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। যে কারণে ওই ম্যাচের টিকিট ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

মার্টিনেজের মূল সফরটা ভারতেই। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসা তার। যে আগ্রহের কথা গত মে মাসে নিজের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছিলেন। আর মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় আনার উদ্যোগটা নেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত।

মার্টিনেজের এই অল্প সময়ের ঢাকা দর্শনে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা হয়তো দেখা হবে না। কেননা ডলার সংকটের কারণে এক দিনের জন্য ঢাকায় থেকে উন্মুক্ত মাঠে কোনো প্রদর্শনী ম্যাচের আয়োজন করা সম্ভব হয়নি। একটা সময় এ সফর বাতিল হতে যাচ্ছিল, কিন্তু মার্টিনেজই তার এজেন্টকে জোর করেছিলেন অন্তত কিছুক্ষণের জন্য হলেও বাংলাদেশে যেতে চান। তার এ প্রবল ইচ্ছাতেই কিছুক্ষণের জন্য আজ ঘরোয়াভাবে তাকে আতিথিয়তা দিতে যাচ্ছে নেক্সট ভেঞ্চার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments