মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসব বন্ধ পাটকলচালুর আহ্বান সিপিবির
spot_img
spot_img

সব বন্ধ পাটকলচালুর আহ্বান সিপিবির

ডেইলি শেয়রবাজার ডেস্ক: সব বন্ধ পাটকল চালু করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁরা বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে চার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, অথচ গরিব মধ্যবিত্তের জন্য রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু হচ্ছে না। ঋণখেলাপিদের আবারও ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর পল্টন মোড়ে সিপিবির বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। ২০২০ সালের ২ জুলাই ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণার তিন বছর পূর্তিতে ‘কালো দিবস’ পালন উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর, পাটকল শ্রমিক নেতা গোফরান প্রমুখ।

বর্তমান ও অতীতে সরকারিভাবে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সমালোচনা করে প্রিন্স বলেন, লিজ বা ব্যক্তিমালিকানার নামে জাতীয় সম্পদ লুটপাট চলবে না। আধুনিকায়ন করে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে হবে।

তিনি বলেন, বিশ্বে পরিবেশবান্ধব পাটের চাহিদা বাড়ছে। অথচ দেশে পাটশিল্পকে ক্ষতিগ্রস্ত করে এমন শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষার জন্য সরকার এসব করছে। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডেইলি শেয়াপরবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments