ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি সচিব উজ্জল কুমার সাহা ব্যবস্থাপনা পরিচালকের বর্তমান দায়িত্ব পালন করবেন। আর কোম্পানিটির ম্যানেজার (প্রশাসন ও ভাগ) কে. এম. এরশাদ সচিবের বর্তমান দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments