ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৩ জুলই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জাহিন স্পিনং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯০ পয়সা বা ৭.৫৬ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা। এদিকে সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের দর ৭০ পয়সা বা ৬.১৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড ৬০ পয়সা বা ৫.৬৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- ইভিন্স টেক্সটাইল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সেন্টাল ফার্মাসিউটিক্যালস, জেনারেশন নেক্সট, কেয়া কসমেটিক্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments