
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ০৫ (পাঁচ) জন মহাব্যবস্থাপক গত ০৩ জুলাই ২০২৩ তারিখ, সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পরবর্তীতে মহাব্যবস্থাপকগণ বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে তাঁর আত্মার
মাগফেরাত কামনা করেন।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণ হচ্ছেন এ.এস.এম হায়দারুজ্জামান, মোঃ আল-আমিন তালুকদার, মোঃ হাবীব উল্লাহ, মোঃ আনোয়ার শামীম এবং মোঃ সাইদুল ইসলাম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments