ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ড উন্নয়নে কাজ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। আজ ৬ জুলাই, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।

মেজবাউল হক জানান, সরকারি বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক। গতকাল বুধবার তারা ঢাকায় এসেছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি বন্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আইএমএফের ৫ জন এবং বিশ্বব্যাংকের ২ জন উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সরকারি বন্ড নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গেও এই প্রতিনিধি দল বৈঠক করবেন।
তাদের মূল লক্ষ্যই সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের উন্নতি করা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments