ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ১১ জুলাই, ২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সভায় বিনিয়োগকারীরা কোম্পানির ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন দিবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৬ মে, ২০২৩।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
























Recent Comments