
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ঢাকা ব্যাংক।
জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাড়িয়েছে ২০ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ২২ পয়সা।
আর সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আগে যা ছিল ১ টাকা ৪১ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৬ আগস্ট ২০২০ তারিখে ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই ২০২০।
























Recent Comments