ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৩ জুলই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮৩ টাকা ৭০ পয়সা। এদিকে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর ২০ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৪ টাকা ৮০ পয়সা বা ৬.৪৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- মেঘনা ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি রিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments