রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাইরে থেকে অনেক কিছু মনে হয়: দলের পরিবেশ নিয়ে সাকিব
spot_img
spot_img

বাইরে থেকে অনেক কিছু মনে হয়: দলের পরিবেশ নিয়ে সাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘শেষ প্রশ্ন বলে বলে তিনটা হয়ে গেলো’ পাশে থাকা মিডিয়া ম্যানেজারকে এ কথা বলেই হাসি দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব সব প্রশ্নই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে, উত্তর দিয়েছেন মেপে মেপে।

উপলক্ষ টি-টোয়েন্টি হলেও সিলেটে বৃহস্পতিবার (১৩ জুলাই) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আসে ওয়ানডে সিরিজ ও তামিম ইকবালের অবসর কাণ্ড। তামিমের অবসর নিয়ে সরাসরি কোনো কিছু বলেননি তবে এটা নিশ্চিত করেছেন যে, দলে কিংবা ড্রেসিংরুমে কখনো অস্থিরততা দেখেননি আগে এবং বর্তমানেও তা নেই।

দলের পরিবেশ নিয়ে প্রশ্নে সাকিবের সোজা-সাপ্টা উত্তর, ‘আসলে বাইরে থেকে অনেকের কিছু মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি কখনো আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা এখন আছি। পরিবেশ সব সময় আমি মনে করি ভালো আছে। আফগানিস্তানের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। এই হারের কারণেই এসব কথা হয় বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘অবশ্যই রেজাল্টের কারণে সব সময় আপনারা চিন্তা করেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি অথবা হারি। এখানে সাকিব দেখিয়েছেন পেশাদারিত্ব। হারুক-জিতুক সেটাতে দলের অবস্থান পরিবর্তন হয় না। তাদের নজর থাকে কিভাবে আরও ভালোভাবে দলের জন্য অবদান রাখা যায়। ‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি।

আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্হাতিক স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments