ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঝাল হলেও কাঁচা মরিচের পুষ্টিগুণ অনেক বেশি। রান্নায় স্বাদ বাড়ায় কাঁচা মরিচ। এদিকে সালাদ কিংবা তরকারিতে কাঁচা মরিচ না হলে যেনো চলেই না। প্রতিদিনের রান্নার তালিকায় কাঁচা মরিচ থাকলেও এর গুণাগুণ আবার অনেকেরই অজানা। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তার ভাষ্যমতে কাঁচা মরিচে ভিটামিন ‘সি’ সহ একাধিক পুষ্টিগুণ রয়েছে।

কাঁচা মরিচের পুষ্টিগুণ-
*কাঁচা মরিচে থাকা ভিটামিন ‘এ’ সব বয়সী ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখব্যথা দূর করে।
সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে কাঁচা মরিচ।
*এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় তা ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
*কাঁচা মরিচ খেলে লালা উৎপন্ন হয়, যা খাবার ভালোভাবে চিবানোতে ও হজমে সাহায্য করে। খাবার ভালো হজম হয়।
*কাঁচা মরিচের অণুজীব শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবাণু সংক্রমণ রুখতে
*কাঁচা মরিচে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি রক্তে ফ্রি র্যা ডিকেলস কমায়। বিটা ক্যারোটিন নামের অ্যান্টি অক্সিডেন্ট হৃদ্যন্ত্র কর্মক্ষম রাখে।
*যারা নিয়মিত কাঁচা মরিচ খান, তাদের ত্বক থাকে বলিরেখামুক্ত। এটি বয়স ধরে রাখতে জাদুকরি একটি উপাদান।
*প্রতিদিন কাঁচা মরিচ খেয়ে ঠান্ডা, কাশি এমনকি ফুসফুসের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।
*এটি মস্তিষ্কে এনডোরফিন হরমোন বাড়ায়। এই হরমোন উদ্দীপক, ফলে মন ভালো রাখতে কাঁচা মরিচ দারুণ ভালো।
*কাঁচা মরিচ বাড়তি মেদ ঝরায়। বিপাক ক্রিয়ার উন্নতি করে ওজন কমানোতে সাহায্য করে।
*এতে ক্যাপসাইসিন রয়েছে। তাই এটি পাকস্থলীর ক্যানসার ও পাকস্থলীর যেকোনো রোগ নিরাময় করে।
*কাঁচা মরিচ টিস্যু পুনর্গঠন করে, নতুন রক্তকোষ তৈরি করে, হাড়কে সুস্থ ও শক্তিশালী করে।
উল্লেখ্য, কাঁচা মরিচ সালাদ কিংবা তরকারি ছাড়াও আরো অনেক ভাবেই খাওয়া যায়। কাঁচা মরিচের আচার খিচুড়ি বা মাংশের স্বাদ বাড়িয়ে দেয়। কাঁচা মরিচের ভর্তা চাল পিঠা বা গরম ভাতের সাথে অনেক মজার খেতে। কাঁচা মরিচের ভিনেগার টক ছাড়া স্যুপ যেন চলেই না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
































Recent Comments