ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ কাল যেন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে আগামীকাল আবার শুক্রবার। এদিন যদি এভাবে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, তবে খুব সহজেই রান্না করে ফেলুন ভুনা খিচুড়ি।

উপকরণ: চাল-ডাল, হলুদ-মরিচ গুড়া, ধনিয়া গুড়া (যদি থাকে), আদা-রসুন পেস্ট, লবন, ২টি রসুন ছাড়ানো কোয়া, কাঁচা মরিচ, সরিষার তেল এবং দিতে পারেন সবজিও।
এবার চাল-ডাল ধুয়ে একটি পাত্রে এর সাথে সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে হাতের আঙুলের আড়াই ঘর পর্যন্ত পানি দিতে হবে (এক্ষেত্রে মিশ্রিত উপকরণে পানি ঢেলে তার পর এই পরিমাপ করতে হবে)। চুলায় দেয়ার পর পানিতে বলকানি দেখলে ঢেকে চুলার আচ কমিয়ে রাখতে হবে।
উল্লেখ্য, মনে রাখতে হবে ডালের দ্বিগুণ চাল নিতে হবে। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
































Recent Comments