ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ০৯ জুলাই, ২০২৩ তারিখ থেকে ১৩ জুলাই পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৩৪৮ টাকা ১০ পয়সা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১০.৭৯ শতাংশ।
এদিকে দ্বিতীয় স্থানে থাকা সিএসপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের গত সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ দর বেড়েছে ৯.৩৫ শতাংশ এবং লুব-রেফের (বাংলাদেশ) শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৯.০১ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় থাকা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ রিসোর্ট এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
































Recent Comments