শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজাহ্নবীর শুটিং স্থগিত
spot_img
spot_img

জাহ্নবীর শুটিং স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানী দিল্লিতে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। বাড়ছে খাবার, পানীয় জলের সঙ্কট। এদিকে চলতি মাসে দিল্লিতে শুটিং করার কথা ছিল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘উলঝ’-এর। এই পরিস্থিতিতে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে স্থগিত হলো জাহ্নবীর শুটিং।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ১০ জুলাই থেকে দিল্লিতে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। ভাবা হয়েছিল, দিন পাঁচেক পর থেকে শুরু করা হবে শুটিং। আবহাওয়ার অবস্থার কোনও উন্নতি না হওয়ায় বাতিল হয়েছে সেই পরিকল্পনাও। সব মিলিয়ে প্রায় ১৫ দিনের শুটিং শিডিউল ছিল এ ছবির পুরো টিমের।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ফের ছবির শুটিং করার চিন্তা করছেন নির্মাতারা।

সুধাংশু সরিয়া পরিচালিত ‘উলঝ’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা রয়েছে জাহ্নবী কাপুরের। তার সঙ্গে থাকবেন দক্ষিণী অভিনেতা রোশান ম্যাথু ও অভিনেতা গুলশন দেবাই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments