ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৮১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৬৪ কোটি ৭৬ লাখ ০৬ হাজার টাকার। এবং আরডি ফুড লিমিটেড ২৯ কোটি ৩৪ লাখ ০৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, লুব-রেফ বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়েস্টার্ন মেরিন, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments