বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরমচমচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি
spot_img
spot_img

মচমচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি স্ন্যাক যা বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায়। কিন্তু সমস্যা হলো মচমচে ফ্রেঞ্চ ফ্রাইটা পাওয়া যায় না। বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড কর্ণারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদের পার্থক্য গড়ে দেয় সস আর মচমচে ভাব। এক্ষেত্রে বাড়িতে অনেকেই হতাশ হন। তবে হতাশ হওয়ার কিছুই নেই। কিছু টিপস অনুসরণ করলে সহজেই ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে মচমচে।

প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এমন আলু বাছাই করা জরুরি যাতে স্টার্চ কম। প্রতিনিয়ত ব্যবহারে বুঝাই যায় এমন ধরন। স্টার্চ অনেক সময় ঝরিয়েও নেওয়া যায়। তবে কাজটা অনেক সময় নেয়। তাই এমন আলু খুঁজুন যাতে স্টার্চ কম।

ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে যা যা লাগছে-
বড় সাইজের আলু
সয়াবিন তেল
কর্ন ফ্লাওয়ার
মরিচের গুঁড়া
লবণ

তৈরি করবেন যেভাবে-

প্রথমে আলু খোসা ছাড়িয়ে আলুগুলো চিকন ও লম্বা করে কেটে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে ২০-২৫ মিনিটের জন্য আলু গুলো ডুবিয়ে রাখুন। এরপর একটি পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে আলু ভালমতো শুকিয়ে নিন।

একটি বড় বাটিতে, কর্নফ্লাওয়ার, মরিচের গুরা ও পরিমাণমতো লবণ মিশিয়ে তাতে শুকনো আলু গুলো দিয়ে টস করুন। যাতে আলুর গায়ে মিশ্রণটি সমান ভাবে লাগে। এবার কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করে তাতে আলুর টুকরো গুলো দিয়ে দিন। আলুর টুকরোগুলো ৫-৭ মিনিট অথবা বাদামী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আলু তুলে টিস্যু পেপারের উপর রাখুন এতে অতিরিক্ত তেল শোষণ হয়ে যাবে। এভাবে ২-৩ ব্যাচে সব আলু ভেজে নিন। পরবর্তিতে আপনার পছন্দের সসের সাথে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments