ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬৫ টাকা লোকসান হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.



























Recent Comments