ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় র্কার্যদিবস মঙ্গলবার, ১৮ জুলাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৬টি কোম্পানির মোট ১ কোটি ৭২ লাখ ৮৬ হাজার ১২২টি শেয়ার ১৫১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৬৯ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ২০ কোটি ৩৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং আলহাজ টেক্সটাইল ১৩ কোটি ২৬ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সিমটেক্স ইন্ডস্ট্রিজ, আরডি ফুড, গ্রামীণফোন, রবি আজিয়াট, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments