ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ডাচ-বাংলা ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আইএফআইসি ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

Recent Comments