বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরফুলের উল্লাসে বর্ষার আমেজ
spot_img
spot_img

ফুলের উল্লাসে বর্ষার আমেজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষা ঋতুর আগমনীতে বনে-বাগানে সুগন্ধে মাতোয়ারা ফুলের উল্লাসে। বর্ষায় সাদা ফুলের আসনটা অন্যরকম। বর্ষায় যত ফুল ফোটে তার মধ্যে সাদা ফুলের সংখ্যাই বেশি। এ সময়কে উপভোগ করতে বারান্দায় বা ছাদ বাগানে রাখতেই পারেন বর্ষায় ফোটা আপনার পছন্দের ফুল। সে ফুলে আবার সাজাতে পারেন ঘরের ভিতরে শোভনীয় ছোট টব।

বর্ষায় সাদা রঙের সুগন্ধ বিলানো ফুলগুলোর মধ্যে দেখা যায়- বেলি, দোলনচাঁপা, কামিনী, সাদা কাঠগোলাপ, মালতি, সুগন্ধি বা অ্যারোমেটিক জুঁই, জুঁই বা যূথী, বকুল, গন্ধরাজ, শ্বেতচাঁপা, শ্বেতরঙ্গন, সুদর্শন বা স্পাইডার লিলি, রজনিগন্ধা ও মেহেদি ফুলের।

আজকাল অ্যারোমেটিক বা ক্লিমেটিস জুঁইও প্রচুর ফোটে। এর ঘ্রাণ বর্ষার ভ্যাপসা ভাব নিমেষেই করে দেয় দূর।

গন্ধ না থাকলেও দেখা মেলে কাঠ টগর, টগর, চীনা টগর, শাপলা, কুন্দ, শ্বেতকাঞ্চন। এগুলো বর্ষার শ্বেতবসনা।

এসময় টগর বাগানে রাখলে অন্যরকম নজর কাড়ে। গাছ হয় ঝোপালো, আর যখন ফুল ফোটে তখন যেন তারার মেলা বসে। টগর গাছ যদি লাগান তাহলে আরেকটু বড় আকারের ফুল পাবেন। একাধিক সারি পাপড়ির ফুল।

মালতিও লতানো এক ফুল। ছাদবাগানে আরো মজার কিছু ফুলের মধ্যে রয়েছে স্বর্ণচাপা আর শ্বেতচাপা। দুটো প্রায় একই তবে সাদার মধ্যে কেমন মজার খেল দেখুন। স্বর্ণচাপায় হালকা হলদেটে ভাব। আর শ্বেতচাপা নামের মতোই সাদা।

বর্ষা ঋতুর এই মুগ্ধতায় বর্ষার কবি রবীন্দ্রনাথ লিখেছিলেন- “বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান।”

এছাড়াও হুমায়ূন আহমেদ রেখে গেছেন, বর্ষার প্রিয় ভালোবাসার ফুল কদম। বলে গেছেন-
“যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি”

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments