
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ব্লক মার্কেটে গ্লাক্সো স্মিথক্লাইনের ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ১ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার প্রতিটি ২০৪৬.৩০ টাকা দরে লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২২০ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ১ কোটি শেয়ার প্রতিটি ২২০.২০ টাকায় লেনদেন হয়েছে।
অর্থাৎ আজ পুঁজিবাজারে ২ হাজার ৫৪৩ কোটি টাকার লেনদেনের মধ্যে উল্লেখিত দুই কোম্পানিরই লেনদেন হয়েছে ২ হাজার ৪৪৫ কোটি ৫৮ লাখ টাকার।
এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১.৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩১.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।
ডেইলি শেয়ারবাজার/ম.সা





























Recent Comments