ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে দৈনিক লেনদেনের পরিমানও। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৯ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৩ টাকা ৯০ পয়সা। এদিকে জেমিনি সী ফুডের ২৮ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২৬ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- আরডি ফুড, এডিএন টেলিকম, সী পার্ল বিচ, রূপালী লাইফ ইন্সুরেন্স, লুব-রেফ (বাংলাদেশ), ওরিয়ন ইনফিউশন এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments