
আজ ২৮ জুন ডিএসই’র আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে ডিএসই এমডি কাজী সানাউল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আজ ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের এমডি ই-মেইলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছেন। মূলত ক্রেস্ট সিকিউরিটিজের কাছে অনেক গ্রাহক টাকা পাওনা রয়েছে। পাওনাদের চাপে বাধ্য হয়েই হাউজ বন্ধ করেছে শহিদুল্লাহ। এখন হাউজ পুনরায় চালু করতে আর্থিক সহায়তাসহ প্রণোদনার দাবি জানিয়েছে ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের এমডি।
তার জবাবে ডিএসই’র এমডি তাকে আত্ম সমর্পন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সার্বিক সহায়তা দেওয়া হবে জানিয়েছেন।
এ ব্যাপারে ডিএসই’র এমডি সাংবাদিকদের জানান, ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের সিডিবিএলের যে ডিপি অ্যাকাউন্ট রয়েছে তা জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে ক্রেস্ট সিকিউরিটিজের অ্যাকউন্ট জব্দ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। ক্লায়েন্টরা কত টাকা পাওনা রয়েছে তা ডিএসইকে জানানোর আহবান জানানো হচ্ছে। এ বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। ক্রেস্ট সিকিউরিটিজের যারা ইনভেস্টর রয়েছেন তারা লিংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা শেয়ার অন্য অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন বলে জানিয়েছেন ডিএসই এমডি।
ডেইলি শেয়ারবাজার/ম.সা





























Recent Comments