রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাহরুখের সিনেমার গানে হাজারের বেশি নারী নৃত্যশিল্পী
spot_img
spot_img

শাহরুখের সিনেমার গানে হাজারের বেশি নারী নৃত্যশিল্পী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’। এতে তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। খুব শিগগির মুক্তি পাবে সিনেমাটির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গানটিতে ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী পারফর্ম করেছেন।

চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে গানটির পাঁচ দিন শুটিং হয়েছে। চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী এতে পারফর্ম করেছেন। গানটিতে নারী নৃত্যশিল্পীর সঙ্গে শাহরুখ খানকেও দেখা যাবে। এ গানের জন্য নির্মাতারা ১৫ কোটি রুপি ব্যয় করেছেন।

মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে ‘জওয়ান’ সিনেমা। শাহরুখ খানের ঘনিষ্ঠজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন— ‘‘জওয়ান’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।

২২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments