ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৩০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ৭.৪২ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। এদিকে এডিএন টেলিকমের ৫.৮৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৯৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো, অলিম্পিক এক্সেসরিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments