ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফু-ওয়াং ফুডের ২৩ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং সি পার্ল বিচের ২১ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেনে হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় আরো রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং এবং অ্যামারেল্ড অয়েল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments