ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ২১ কোটি ৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ফু-ওয়াং ফুডের ১৯ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং সি পার্ল বিচের ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়া এ তালিকায় আরো রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, রহিমা ফুড, জেএমআই হসপিটাল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments