
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিলয় সানলাইফ টাওয়ারে একাধিক ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ১৫, বীর উত্তম এ. কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা- ১২১৩ ঠিকানায় অবস্থিত নিলয় সানলাইফ টাওয়ারের ৯ম, ১০ম, ১১তম এবং ১২তম ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই টাওয়ারের ৪ ফ্লোর মিলে কোম্পানিটি মোট ১২ হাজার ৩৩০ স্কয়ার ফিট জায়গা বিক্রি করবে।
উল্লেখ্য, কোম্পানিটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই বিক্রি সম্পন্ন করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments