ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ৩০ জুলাই, ২০২৩ তারিখ থেকে ০৩ আগস্ট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৭৬ টাকা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১.২৭ শতাংশ।
এদিকে দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১১.০১ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৮.৬১ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় থাকা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মাসিউটিক্যালস, জে এম আই হসপিটাল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট এবং অ্যাপেক্স ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments